১১ বছর সাফল্যের সঙ্গে যাত্রী পরিবহন করে ১২তম বর্ষে পদার্পণ করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গতকাল নভোএয়ার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ‘নিরাপত্তা ও সেবা, এ দুই মূল মন্ত্রকে আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে থাকি। একটি বিশ্বমানের সেবা দেয়ার প্রতিশ্রুতি নিয়ে আমাদের যাত্রা শুরু। সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। নভোএয়ার ১১ বছরে এক লাখেরও বেশি ফ্লাইট পরিচালনা করে ৬০ লাখেরও বেশি যাত্রীকে সেবা দিয়েছে।’

তিনি বলেন, ‘নানাবিধ চ্যালেঞ্জ ও প্রতিকূলতা জয় করে নভোএয়ার সবার কাছে বিশ্বস্ত, নির্ভরযোগ্য এবং আস্থার এয়ারলাইনস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নতুন বছরে পদার্পণের অঙ্গীকার হবে, আমাদের যাত্রীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্য সম্প্রসারণ, বহরে আরো উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে উন্নত যাত্রীসেবা নিশ্চিত করা। নতুন নতুন সেবা সংযোজনের মাধ্যমে যাত্রীসেবার মান উন্নত করতে নভোএয়ার সব সময় সচেষ্ট।’ —বিজ্ঞপ্তি