আরব বিশ্বের শীর্ষ বন্দর কেন্দ্র হিসেবে নাম এসেছে দুবাইয়ের। পাশাপাশি এ বছরের শীর্ষ বন্দর হিসেবে পঞ্চম স্থান অধিকার করেছে শহরটি। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বৃহত্তম শহরটির অবকাঠামোয় বিপুল পরিমাণে বিনিয়োগ করা হয়েছে। এর জের ধরে ব্যবসা ও পর্যটন অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী রয়েছে। দুবাইয়ের বিখ্যাত বন্দরগুলোর মধ্যে জেবেল আলি ও মিনা রশিদ উল্লেখযোগ্য। দ্য ন্যাশনাল