রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মিত রূপায়ণ লেক ক্যাসেলের গ্রাহকদের উন্নতমানের সেবা দেবে ইউনিক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হানসা ম্যানেজমেন্ট লিমিটেড। এ লক্ষ্যে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড ও হানসা ম্যানেজমেন্ট লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সিইও মো. আলীনূর রহমান ও হানসা ম্যানেজমেন্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ সাহেদুল হক চুক্তিতে স্বাক্ষর করেন।