লিগ্যাল অ্যাফেয়ার্স ডিভিশন পরিচালিত লিটিগেশন ম্যানেজমেন্ট সিস্টেমের গো-লাইভ অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রোগ্রামটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী। এ সময় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ। উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুর রহমান, আবদুল্লাহ আল মামুন এবং মাইক্রোটেক টেকনো ভ্যালি লিমিটেডের সিইও ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন
লিগ্যাল অ্যাফেয়ার্স ডিভিশন পরিচালিত লিটিগেশন ম্যানেজমেন্ট সিস্টেমের গো-লাইভ অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।









