গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ডাচ-বাংলা ব্যাংক পিএলসি ব্যাংকাসুরেন্স সেবা প্রদানের সিদ্ধান্তে একমত হয়েছে। সম্প্রতি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ে দুই পক্ষ এ বিষয়ক চুক্তিতে স্বাক্ষর করে।

বাংলাদেশ ব্যাংক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের জারি করা ব্যাংকাসুরেন্স নির্দেশিকার আলোকে এখন থেকে করপোরেট এজেন্ট হিসেবে অনুমোদন ও লাইসেন্স পাওয়ার সাপেক্ষে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি তার গ্রাহকদের কাছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমা পলিসি অফার করতে পারবে।

ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার শেখ রকিবুল করিমের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের হেড অব ব্যাংকাসুরেন্স আহমেদ ইসতিয়াক মাহমুদ ও ডাচ-বাংলা ব্যাংকের হেড অব ব্রাঞ্চ অপারেশন অ্যান্ড লাইবিলিটি ডিভিশন মো. মোশারফ হোসেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। - সংবাদ বিজ্ঞপ্তি