প্রায় ৯০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ফ্রান্সের সোসাইটি জেনারেল ব্যাংক। দেশটির তৃতীয় বৃহত্তম তালিকাভুক্ত পাবলিক ব্যাংকটির এ পরিকল্পনার সঙ্গে জড়িত দুটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির সিইও স্লাওমির ক্রুপা মুনাফা বৃদ্ধি ও ব্যয় সংকোচনের পরিকল্পনা থেকে ছাঁটাইয়ের এ উদ্যোগ নিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী প্যারিসের কর্মীদের থেকেই বেশির ভাগ ছাঁটাই হবে। তথ্যপ্রযুক্তি ও অন্যান্য সহায়ক পদে কর্মরতদের ওপর এ ছাঁটাই পরিকল্পনা প্রভাব ফেলবে। খবর ও ছবি রয়টার্স
কর্মী ছাঁটাই করবে ফ্রান্সের সোসাইটি জেনারেল ব্যাংক
প্রায় ৯০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ফ্রান্সের সোসাইটি জেনারেল ব্যাংক। দেশটির তৃতীয় বৃহত্তম তালিকাভুক্ত পাবলিক ব্যাংকটির এ পরিকল্পনার সঙ্গে জড়িত দুটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।










