সুদের হার সাত বছরের সর্বোচ্চ উচ্চতায় উন্নীত করেছে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। রেকর্ড মূল্যস্ফীতির চাপ কমাতে এ পদক্ষেপ নিয়েছে দেশটি। রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ডের নীতি কমিটি সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক ৫ শতাংশ করেছে। এ নিয়ে ১২ মাসের মধ্যে অষ্টমবারের মতো সুদের হার বাড়ানো হলো। রয়টার্স
সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে নিউজিল্যান্ড