ঋতুরাজ বসন্তকে বরণ করতে ফাল্গুন উৎসবের আয়োজন করে এনআরবিসি ব্যাংক। গতকাল এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা-উপশাখায় বসন্ত বরণ মঞ্চ স্থাপন করা হয় এবং আয়োজন করা হয় পিঠা উৎসবের। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপরাজেয় বাংলার পাশে শিক্ষার্থীদের জন্য ফাল্গুন উৎসবের ফটোবুথ স্থাপন করা হয়। প্রধান কার্যালয়ের অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম আউলিয়া, উপব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম, কবীর আহমেদ, হারুনুর রশীদ, মোহা. হুমায়ুন কবিরসহ ব্যাংকের সব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনআরবিসি ব্যাংকে ফাল্গুন উৎসব পালিত
ঋতুরাজ বসন্তকে বরণ করতে ফাল্গুন উৎসবের আয়োজন করে এনআরবিসি ব্যাংক। গতকাল এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা-উপশাখায় বসন্ত বরণ মঞ্চ স্থাপন করা হয় এবং আয়োজন করা হয় পিঠা










