চীনে উৎপাদিত ধাতব পণ্যগুলোর মধ্যে অন্যতম নিকেল। চলতি বছরের জুনে দেশটিতে পরিশোধিত নিকেল উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১১ শতাংশ বেড়ে ১৫ হাজার টন ছাড়িয়ে গেছে। চীনের অমসৃণ ধাতু উৎপাদনকারীদের প্রতিষ্ঠান আনতাইকি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
প্রতিষ্ঠানটির সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুনে চীনে সব মিলিয়ে ১৫ হাজার ৯৯ টন অপরিশোধিত নিকেল উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৮ শতাংশ বেশি।
এ সময় ১৩ হাজার টন অপরিশোধিত নিকেল উৎপাদন করেছে শীর্ষ প্রতিষ্ঠান জিনচুয়ান গ্রুপ। গত জুনে প্রতিষ্ঠানটিতে ধাতব পণ্যটির উৎপাদন আগের মাসের তুলনায় ৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
এদিকে নভেল করোনাভাইরাস মহামারীর ধাক্কা সামলে চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) চীনে পরিশোধিত নিকেল উৎপাদন হয়েছে ৮৩ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ বেশি।










