দেশীয় ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড এবং আজগর আলী হাসপাতালের মধ্যে একটি সমঝোতা চুক্তি সম্প্রতি সম্পাদিত হয়েছে। চুক্তি সম্পাদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের সেক্রেটারি টু চেয়ারম্যান একেএম সায়েম হোসেন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আসিফ কাজী এবং আজগর আলী হাসপাতালের হেড অব অপারেশনস মোরশেদ আহমেদ চৌধুরী, অপারেশনস অ্যান্ড প্রজেক্ট ডেভেলপমেন্টের সিনিয়র জিএম শাহরিয়ার জামান, সিনিয়র জিএম ও হেড অব ফাইন্যান্স মনিরুল তালুকদার প্রমুখ।