সাত মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে জাপানের মুদ্রা ইয়েন। ব্যাংক অব জাপান দ্রুত সুদহার বাড়াতে পারে এমন প্রত্যাশায় ইয়েনের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। একই সঙ্গে জাপানি বিনিয়োগকারীদের বিদেশে থাকা অর্থ নিজ দেশে ফিরিয়ে আনার সম্ভাবনাও ইয়েনের দাম বাড়িয়েছে। ডলারের বিপরীতে গতকাল ইয়েন ১ দশমিক ১৪ শতাংশ শক্তিশালী হয়। এতে প্রতি ডলারের দাম নেমে আসে ১৫৪ দশমিক ৪২ ইয়েনে। ফেব্রুয়ারির পর এটিই ইয়েনের সর্বোচ্চ অবস্থান।
এদিকে চলতি সপ্তাহে মুদ্রাবাজারের নজর থাকবে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্যের দিকে। শুক্রবার প্রকাশিতব্য এ তথ্য থেকে চলতি মাসের শেষ দিকে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াবে কিনা, সে বিষয়ে ধারণা পাওয়া যাবে। এমইউএফজির জ্যেষ্ঠ মুদ্রা বিশ্লেষক লি হার্ডম্যান জানান, ডলার-ইয়েনের বিনিময় হার ১৫৫-এর নিচে নামায় ইয়েনের আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। খবর রয়টার্স









