এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে পাঁচ শতাধিক স্টোরে ‘ফাউন্ডার্স ডে’ ক্যাম্পেইন শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর আওতায় সব ধরনের পণ্যে ২৬ শতাংশ ছাড় দেয়া হচ্ছে। এপেক্সের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটির সব রিটেইল আউটলেটের পাশাপাশি অনলাইন কেনাকাটায়ও এ ছাড় পাওয়া যাবে। অফারের আওতায় জুতা, স্যান্ডেল, লেদার ব্যাগ, বেল্ট, অ্যাকসেসরিজ ও অ্যাপারেলসসহ বিভিন্ন পণ্য রয়েছে। নারী ক্রেতাদের জন্যও বিভিন্ন ধরনের কালেকশন থেকে পণ্য কেনার সুযোগ থাকছে।

এপেক্স জানিয়েছে, প্রতি বছর ২৬ সেপ্টেম্বর ফাউন্ডার্স ডে উপলক্ষে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। গুণগত মান ও গ্রাহকের আস্থাকে ভিত্তি করে এপেক্স প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন সৈয়দ মঞ্জুর এলাহী। তার অবদান ও ব্যবসায়িক দর্শন স্মরণ করেই এ আয়োজন করা হচ্ছে। চলতি বছরও নতুন ডিজাইন ও বিভিন্ন কালেকশনের পাশাপাশি ফাউন্ডার্স ডে উপলক্ষে বিশেষ ছাড় দেয়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।