বাংলাদেশে প্রথমবারের মতো ব্লকচেইন ভিত্তিক ডিজিটাল সার্টিফিকেট যাচাইকরণ ব্যবস্থা চালু করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এ সিস্টেমটি ডিআইইউ গ্র্যাজুয়েটদের তাদের একাডেমিক সার্টিফিকেটের ডিজিটাল কপি ডাউনলোড এবং শেয়ার করার জন্য সুবিধাজনক। এছাড়াও নিরাপদ উপায় প্রদান এবং ডিজিটাল কপিগুলির সত্যতা নিশ্চিত করবে। শনিবার (৩০ ডিসেম্বর) ডিআইইউর উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিনুল ইসলাম সিস্টেমটি উদ্বোধন করেন।
এ ব্যবস্থার মাধ্যমে ডিআইইউ গ্র্যাজুয়েটদের আর তাদের একাডেমিক সার্টিফিকেটের
সত্যতা যাচাই নিয়ে চিন্তা করতে হবে না। ব্লকচেইন প্রযুক্তি এটিকে হ্যাক-প্রুফ, টেম্পার-প্রুফ
এবং যেকোনো প্রমাণপত্র পরিবর্তন করা কার্যত অসম্ভব করে তোলে। এটি শুধু নিরাপত্তার
একটি স্তর যোগ করে না বরং একাডেমিক সার্টিফিকেটের সঙ্গে সম্পর্কিত যেকোনো প্রতারণামূলক
কার্যকলাপের সুযোগ কমাতেও সাহায্য করে।
এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষা
নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. ইসমাইল জবিউল্লাহ, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের ডীন
প্রফেসর ড. সৈয়দ আখতার হোসেন, রেজিস্টার ড. মোহাম্মদ নাদির বিন আলীসহ বিশ্ববিদ্যালয়ের
উচ্চপদস্থ কর্মকর্তারা।









