গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক ব্যবসা সম্মেলন-২০২৪ সম্প্রতি নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। গতকাল কোম্পানির সিইও মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে চেয়ারম্যান সাঈদ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, ক্লেইম কমিটির চেয়ারম্যান শওকত রেজা, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান সৈয়দ বদরুল আলম।