বছরের তৃতীয় প্রান্তিকে ৪ হাজার ৩৪৭ কোটি ডলার লোকসান গুনেছে নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল। ১ লাখ ১৫ হাজার কোটি ডলার মূল্যমানের এ তহবিল বিশ্বের বৃহত্তম। লোকসানের কারণ হিসেবে ক্রমবর্ধমান সুদের হার, উচ্চমূল্যস্ফীতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে দায়ী করা হয়েছে। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত তহবিলটি বিশ্বের ৯ হাজার ৩০০টিরও বেশি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে। রয়টার্স
বড় লোকসানে বিশ্বের বৃহত্তম সম্পদ তহবিল
বছরের তৃতীয় প্রান্তিকে ৪ হাজার ৩৪৭ কোটি ডলার লোকসান গুনেছে নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল। ১ লাখ ১৫ হাজার কোটি ডলার মূল্যমানের এ তহবিল বিশ্বের বৃহত্তম।










