মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মডেলিং ও অভিনয় জগতের পরিচিত মুখ সামিরা খান মাহি। গতকাল রাতে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট জিতে আন্তর্জাতিক প্রতিযোগীদের সঙ্গে লড়াই নিশ্চিত করলেন তিনি।

ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোয় ২৪ নভেম্বর বসবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) মিলনায়তনে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর আয়োজন। সেখানেই সামিরাকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।

samira_khan_mahi1

বিজয়ীর হিসেবে নিজের নাম শোনার সঙ্গে সঙ্গেই আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। গত বছরের মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন।

গ্র্যান্ড ফিনালেতে মাহির পরনে ছিল শ্যাম্পেন গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন, যার অফ শোল্ডার ডিজাইনটিতে ছিল ভারি পাথরের কাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলা পরেছিলেন হালকা নীল ও সিলভার রঙের গাউন। বিশেষ ওই মুহূর্তে মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জা।

এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হয়েছিলেন।