সুইচ কনসোল বিক্রির পাশাপাশি মার্চে শেষ হতে যাওয়া অর্থবছরের জন্য আয় বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে নিনতেনদো। কিয়োটোভিত্তিক কোম্পানিটি এ অর্থবছরে ১ কোটি ৫৫ লাখের বেশি সুইচ কনসোল বিক্রির প্রত্যাশা ব্যক্ত করেছে। আগে দেয়া পূর্বাভাসের তুলনায় তা ৫০ হাজার ইউনিট বেশি। ২০২৩ সালের ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকে কোম্পানিটির পরিচালন মুনাফা ছিল ১২০ কোটি ডলার। এটিও পরিচালন মুনাফা নিয়ে দেয়া আগের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। যদিও এক বছর আগে কোম্পানিটির পারফরম্যান্স আশাব্যঞ্জক ছিল না। সম্প্রতি কোম্পানিটি সুপার মারিও ব্রোর সঙ্গে চলচ্চিত্রে কাজ শুরু করে। ‘দ্য লিজেন্ড অব জেলডা: টিয়ারস অব দ্য কিংডম’ চলচ্চিত্রটি প্রকাশ পাওয়ার পর নিনতেনদোর শেয়ারদর সর্বোচ্চে পৌঁছেছে। যেখানে এর আগের বছর এটি সনির প্লে স্টেশন৫ এবং মাইক্রোসফটের এক্সবক্স থেকে পিছিয়ে ছিল। সে বছর সবচেয়ে বেশি বিক্রীত কনসোল ছিল এটি। ছবি গেমস ইন্ডাস্ট্রি