রাজধানীর বনানীতে
আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে পুরুষদের পোশাকের ব্র্যান্ড ‘স্প্রেযাতুরা’। বৃহস্পতিবার
(১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়। এ সময় ব্র্যান্ডটির
প্রতিষ্ঠাতা মীর্জা ফয়সাল আহমেদসহ আরো উপস্থিত ছিলেন ব্র্যান্ডটির কো ফাউন্ডার
আদিবা নাজমা নূর ও মিডিয়া উইং নাইমুল হকসহ সংশ্লিষ্টরা।
বর্তমানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেও ব্র্যান্ডটি প্রতিষ্ঠিত হয় ২০২০ সালে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের ব্র্যান্ডগুলোর সঙ্গে ফ্যাশন, নির্ভুলতা, সূক্ষ্মতা বা নান্দনিকতার সম্পর্ক কম থাকলেও, এগুলো অসম্ভব কোনো কাজ নয় বলে জানান স্প্রেযাতুরার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ফয়সাল আহমেদ ।
উদ্বোধনী আয়োজনে তিনি জানান, এদেশে একটি উঁচু মানের পোশাকের ব্র্যান্ড চালু করার প্রবল ইচ্ছা থেকেই তিনি স্প্রেযাতুরা প্রতিষ্ঠা করেছেন। তিনি লক্ষ্য করেন, বাংলাদেশে অনেকেই পোশাক তৈরির পেশায় জড়িত থাকলেও, তাদের অধিকাংশই ত্রুটিহীন সেলাইয়ের দিকে মনোযোগ দেন না।
এরইমধ্যে স্প্রেযাতুরা
পণ্যের তালিকায় শীতকালীন জ্যাকেট (বাংলাদেশের শীতের জন্য), সাধারণ এবং বিশেষ পাঞ্জাবি,
কোটি, পায়জামা ও চুড়িদার যুক্ত করা হয়েছে। ফর্মাল অনুষ্ঠানের জন্য ড্রেস প্যান্টও আছে।
বর্তমানে ব্লেজার তৈরির কাজ গবেষণা ও উন্নয়নের পর্যায়ে আছে। এছাড়াও নারী ও শিশুদের
জন্য বৈচিত্র্যময় পোশাকের ভবিষৎ পরিকল্পনাও করছে স্প্রেযাতুরা।










