মালয়েশিয়াভিত্তিক
বহুজাতিক কোম্পানি এয়ার এশিয়া দেশের ২০ ট্রাভেল এজেন্সিকে স্বীকৃতি করেছে। এয়ার এশিয়ার ব্যবসায় অবদান রাখায় তাদের এ
সম্মাননা দেয়া হয়। এছাড়া আরো ২০ এজেন্সির কাছে স্বীকৃতিপত্র তুলে দেয়া হয়। মঙ্গলবার
(২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা ও স্বীকৃতিপত্র
তুলে দেয়া হয়।
সম্মাননা
প্রাপ্ত এজেন্সিগুলো হল- আকাশ ভ্রমণ, আকাশ বাড়ি হলি ডেইস, আর্নিং হলিডেইস, এ ওয়ান টুরিজম,
ওয়ান স্টপ হলিডেইস লিমিটেড, গুডলিংক এয়ার, হাজী এয়ার ট্রাভেলস, নেভিগেটর ট্যুরিজম,
ওভারসি, এস এস ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, এস এম ওয়াল্র্ড ট্যুরস অ্যান্ড
ট্রাভেল, শানজারি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড, সাদিয়া ট্রাভেলস, জিনাতুন এয়ার
ট্রাভেলস।
স্বীকৃতিপ্রাপ্ত
২০ এজেন্সি হলো- আল গাজী ট্রাভেল, এয়ার ট্রিপ ইন্টারন্যাশনাল লিমিটেড, এয়ারবাস ট্রাভেলস,
আরমান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আলিফ এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আল সামিউ ট্রাভেলস
অ্যান্ড ট্যুরস, আল সামিউ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, চৌধুরী এন্টারপ্রাইজ, ফ্যামস ট্রেড,
কাজী এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড, মুবিন এয়ার সার্ভিস্যাস, মনজিল ট্রাভেলস, মাউন্টেইন
ক্লাব ট্যুরস, নিউরন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কেয়ার, এনএমএসএস ইন্টারন্যাশনাল, ঐচি
গ্রুপ, রিভাইভ ট্যুরিজম নেটওয়ার্ক, সরদার ট্যুরিজম ট্রাভেলস, শেয়ারট্রিপ লিমিটেড, সিদরাতুল
ট্রাভেলস বিডি, বেলেঞ্চিয়া এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস।
অনুষ্ঠানে
এয়ারএশিয়া এভিয়েশন গ্রুপ লিমিটেডের সিইও বো লিংগাম বলেন, বাংলাদেশের নিবেদিতপ্রাণ
ট্রাভেল এজেন্টদের তাদের ক্রমাগত প্রচেষ্টা এবং অসামান্য সাফল্যের জন্য অভিনন্দন জানাই।
তাদের পরিশ্রম আমাদের জন্য সত্যিই অনুপ্রেরণাদায়ক। বাংলাদেশ এশিয়ায় আমাদের অন্যতম
গুরুত্বপূর্ণ বাজার৷ এয়ারএশিয়া মালয়েশিয়া
এবং বাংলাদেশের মধ্যে আজ পর্যন্ত ৫ লাখ ৩ হাজার ৬২৮ জন ভ্রমণকারীকে সেবা দিয়েছে। আমরা
বাংলাদেশে এয়ারএশিয়াকে আরো শক্তিশালী করার অপেক্ষায় আছি।
টিএএস গ্রুপের
গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদুল আলম চাকলাদার বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং মানসম্মত
সেবার মাধ্যমে আমরা মানুষের মন জয় করে নিতে পেরেছি। আমরা সেবা দেয়ার জন্য দেশের বিভিন্ন
জায়গায় সেবা দেয়ার জন্য প্রস্তুত। আমরা নিজেদের মেলে ধরার জন্য কাজ করছি। সবার সহযোগীতায়
আমরা এগিয়ে যাচ্ছি।
এসময় আরো বক্তব্য দেন টিএএস গ্রুপের পরিচালক কাজী শাহ মোজাক্কের আহমদুল হক, এয়ার এশিয়ার চিফ রেভিনিউ অ্যান্ড নেটওয়ার্ক অফিসার পল ক্যারল প্রমুখ।










