ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঢাকার তিনটি জোন ও পাঁচটি করপোরেট শাখার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঢাকা ক্যান্টনমেন্টের সেনা প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান এবং স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল। স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম জুবায়দুর রহমান বলেন, ‘ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে বড় ব্যাংক এবং এ প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের আস্থা আরো বাড়াতে কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। গ্রাহকরাই ব্যাংকের প্রাণ। তাদের সন্তুষ্টি নিশ্চিত করাই ব্যাংকের মূল লক্ষ্য। সেবার মাধ্যমে গ্রাহকদের সমস্যা দ্রুত সমাধান এবং অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।’ সভাপতির বক্তব্যে ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান বলেন, ‘দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে ছোট ও মাঝারি শিল্পে (এসএমই) বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। এসএমই খাতে বিনিয়োগ আরো সম্প্রসারণের পাশাপাশি উন্নত গ্রাহকসেবার মাধ্যমে সাধারণ মানুষের জন্য ব্যাংকিং সেবা সহজ করতে কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।’ সম্মেলনে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিমসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, জোনপ্রধান এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা ও নির্বাহীরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
ইসলামী ব্যাংকের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঢাকার তিনটি জোন ও পাঁচটি করপোরেট শাখার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।










