ব্রাজিল বিশ্বের দ্বিতীয় শীর্ষ ভুট্টা রফতানিকারক দেশ। গত বছর দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যটির রফতানি আগের বছরের তুলনায় প্রায় ১২ শতাংশ কমেছিল। তবে চলতি বছর শেষে ব্রাজিলের ভুট্টা রফতানিতে মন্দা ভাব কাটতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস। খবর বিজনেস রেকর্ডার।

ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সালে ব্রাজিল থেকে সব মিলিয়ে ৩ কোটি ৮০ লাখ টন ভুট্টা রফতানি হতে পারে, যা আগের বছরের তুলনায় ৮ দশমিক ৫৭ শতাংশ বেশি। গত বছর দেশটি থেকে কৃষিপণ্যটির

রফতানি ১১ দশমিক ৯৫ শতাংশ কমে ৩ কোটি ৫০ লাখ টনে নেমে গিয়েছিল। যদিও এর আগের বছর ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বেশি ৩ কোটি ৯৭ লাখ ৪৯ হাজার টন ভুট্টা রফতানির রেকর্ড হয়েছিল।