খাদ্য ও পুষ্টি বিষয়ক কাজে দেশের একটি প্রমুখ স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ফুড এন্ড নিউট্রিশন অ্যাসোসিয়েশন (বাফনা) এর দ্বিবার্ষিক (২০২৪ - ২০২৫) কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে । কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গুয়েবারা বেকারি ইন্ডাস্ট্রি লিমিটেড (কুপারস্) এর কোয়ালিটি ম্যানেজার মো.মেহেদি হাসান হাওলাদার (নাদিম)। দ্বিতীয়বারের মত সাধারণ সম্পাদক  হিসেবে নির্বাচিত হয়েছেন পেপসিকো ইন্টারন্যাশনালের সিনিয়র কিউএ এক্সিকিউটিভ বিপুল বিশ্বাস (আপন)।

এছাড়াও কমিটিতে আছেন  মো. কামরুল হাসান ভূঁইয়া, জি.এম. রেজা সুমন, চিন্ময় সরকার, মাহমুদা রহমান মনি, মাহফুজা আফরোজ সাথী, সুজিত রঞ্জন সরকার, মো. হেলাল উদ্দিন, প্রবাল কুমার মন্ডল, সরকার বন্ধন কুমার দীপ, ইমরান তুহিন, অর্পিতা সাবিত্রী চৌধুরী, প্রিয়ন্ত সাহা, মো.আল আমিন ইসলাম লিমন, সুদীপ্ত দেবনাথ, মো.সোহেল রানা, তামান্না আক্তার, আয়েশা আক্তার স্বর্না, মুনিয়া মৌরিন মুমু, মো.সাজ্জাদ হোসেন, মুজাহিদুল ইসলাম বুলবুল, চৌধুরী সানাত আনজুম রীম, সুরাইয়া আক্তার, আরাফাত রহমান, তানভীর আহম্মদ প্রমুখ।

বাফনা একটি বিশেষ কমিউনিকেশন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এবং খাদ্য ও পুষ্টি সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, গবেষক, চাকরিজীবি, মালিকপক্ষ ও সরকারি-বেসরকারি পলিসি মেকারদের সমন্বয়ে কাজ করে। 

বাফনা এর লক্ষ্য হলো পুষ্টিকর নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিতকরণ, সচেতনতা বৃদ্ধি করে মানুষের মধ্যে পুষ্টি বিষয়ক সচেতনতা তৈরি করা এবং অপুষ্টি দূরীকরণে জনসাধারণকে সজাগ রাখা। 

এছাড়া তরুণ প্রজন্মকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা, খাদ্য ও পুষ্টি সংশ্লিষ্ট তরুণদের কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখা, উদ্যোক্তা ও লিডারশীপ তৈরিতে তরুণদের উৎসাহিত করা।সর্বোপরি, খাদ্য-ইন্সটিটিউট ও শিল্প প্রতিষ্ঠানের সাথে সরকারি দপ্তরসমূহের টেকসই ও ফলপ্রসু সমন্বয় সাধন।