এনসিসি ব্যাংক পিএলসি পরিবেশবান্ধব অর্থায়ন ও টেকসই ব্যাংকিংয়ের প্রতিশ্রুতি রক্ষায় অটোমেটেড এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল রিস্ক ম্যানেজমেন্ট (ইএসআরএম) সিস্টেম চালু করেছে। এ প্লাটফর্মটি ব্যাংকের ঋণদান প্রক্রিয়ায় বৈপ্লবিক পরিবর্তন আনবে, যা দ্রুত, নির্ভুল ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশগত ও সামাজিক ঝুঁকি ব্যবস্থাপনা নির্ণয়ে সক্ষম। কেন্দ্রীয় ডেটাবেজের মাধ্যমে রিয়েল-টাইমে ঋণের ঝুঁকি পর্যবেক্ষণের সুবিধা থাকায় দেশীয় ও আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থার চাহিদা পূরণ করবে। পাশাপাশি ঋণগ্রহীতাদের পরিবেশ ও সামাজিক সুশাসন মেনে চলতে উদ্বুদ্ধ করবে। এ উদ্যোগ এনসিসি ব্যাংকের ঋণ ঝুঁকি ব্যবস্থাপনায় আরো স্বচ্ছতা, ধারাবাহিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

সম্প্রতি এ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার, ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান, ইভিপি ও হেড অব সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং নিঘাত মমতাজ এবং এসভিপি ও আইসিটি প্রধান মো. সাজ্জাদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার বলেন, ‘স্বয়ংক্রিয় ইএসআরএম সিস্টেমের প্রবর্তন এনসিসি ব্যাংকের মূল ব্যবসায়িক কার্যক্রমে টেকসই উন্নয়নকে অন্তর্ভুক্ত করার কৌশলগত অগ্রাধিকারকে প্রতিফলিত করে। এ উদ্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাকে আরো শক্তিশালী ও স্বচ্ছতা বৃদ্ধি করবে এবং অর্থায়নের সিদ্ধান্তে পরিবেশগত ও সামাজিক বিষয়গুলোকে পদ্ধতিগতভাবে বিবেচনা নিশ্চিত করবে।’

এ সময় ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন বলেন, ‘পরিবেশবান্ধব টেকসই ব্যাংকিং এখন আর ঐচ্ছিক বিষয় নয়; নৈতিক দায়িত্ব। স্বয়ংক্রিয় ইএসআরএম সিস্টেম আমাদের ঋণ পোর্টফোলিওতে পরিবেশগত ও সামাজিক ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।’ এ উদ্যোগ এনসিসি ব্যাংকের গ্রিন পোর্টফোলিও প্রবৃদ্ধিকে আরো গতিশীল করবে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং তা নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা পূরণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। —বিজ্ঞপ্তি