সেরা আর্থিক প্রতিবেদন ২০২২ প্রকাশের জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) অ্যাওয়ার্ড পেল বাংলাদেশের ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাফা বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড, ইন্টিগ্রেটেড রিপোটিং অ্যাওয়ার্ড এবং সার্ক অ্যানিভার্সারি অ্যাওয়ার্ডের আওতায় ওভারঅল উইনার পুরস্কার লাভ করেছে কোম্পানিটি। এছাড়া ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ওয়ালটন। ভারতের নয়াদিল্লির আয়োজিত অনুষ্ঠানে সাফার সভাপতি সিএ নিহার এন জাম্বুসারিয়ার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রফিকুল ইসলাম।