নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে ইউনাইটেড এয়ারলাইনস। কার্যক্রম বাড়াতে না দেয়ায় চলতি মাসের শেষ দিকে বিমানবন্দরটিতে ফ্লাইট স্থগিত করা হবে বলে জানিয়েছে মার্কিন উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। জেএফকে বিমানবন্দর থেকে বর্তমানে দৈনিক দুটি ফ্লাইট পরিচালনা করে ইউনাইটেড। এর আগে গত মাসের শুরুতে আরো বেশি ফ্লাইট পরিচালনার অনুমতি না দিলে বিমানবন্দরটিতে পরিষেবা স্থগিতের হুমকি দিয়েছিল প্রতিষ্ঠানটি। রয়টার্স
জেএফকে বিমানবন্দরে ফ্লাইট স্থগিত করবে ইউনাইটেড এয়ারলাইনস
নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে ইউনাইটেড এয়ারলাইনস।










