ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও বিকাশের মধ্যে সম্প্রতি একটি চুক্তি সম্পাদিত হয়েছে। এর আওতায় ব্যাংকের করপোরেট পেমেন্ট পোর্টালের হোস্ট-টু-হোস্ট কানেক্টিভিটিসহ ‘অনলাইন পেমেন্ট সলিউশন’ সেবা ব্যবহার করবে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও আহসান জামান চৌধুরী এবং বিকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়রা আজম, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর ও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।