চট্টগ্রামে ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে ফ্রিজ কিনেছিলেন মো. মকছুদুর রহমান। কিন্তু কিস্তি সম্পূর্ণ পরিশোধ করার আগেই মারা যান তিনি। কিস্তি পরিশোধ করতে না পারলেও ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির আওতায় বিশেষ আর্থিক সহায়তার অংশ হিসেবে মৃত মো. মকছুদুর রহমানের পরিবারকে টাকা মওকুফসহ ২২ হাজার ৯২৯ টাকার আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা সিটি গেট শাখা। সম্প্রতি চেক বিতরণকালে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ডিভিশনাল সেলস ম্যানেজার হুমায়ুন কবির খান, ফেনী এরিয়ার রিজিওনাল ক্রেডিট ম্যানেজার রাশেনুর রহমান, আইটি রিজিওনাল সেলস ম্যানেজার ওমর ফারুক ভূইয়া, ওয়ালটন প্লাজা সিটি গেট শাখার ম্যানেজার মো. মাজেদুর রহমান প্রমুখ।
মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিল ওয়ালটন
চট্টগ্রামে ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে ফ্রিজ কিনেছিলেন মো. মকছুদুর রহমান। কিন্তু কিস্তি সম্পূর্ণ পরিশোধ করার আগেই মারা যান তিনি।









