কৃষিপণ্যের মাধ্যমে বাড়ি কেনার অর্থ পরিশোধ করতে পারছেন চীনা কৃষক। ঋণে জর্জরিত রিয়েল এস্টেট বাজারকে মন্দা থেকে টেনে তুলতে এবং ক্রেতা আকর্ষণে এমন উদ্যোগ নিয়েছে দেশটির ডেভেলপাররা। ধীর অর্থনীতি ও ঋণ সংকটের কারণে এ মন্দায় পড়েছে দেশটির আবাসন খাত। পূর্বাঞ্চলীয় শহর নানজিংয়ের একজন ডেভেলপার জানিয়েছেন, তারা স্থানীয় কৃষক থেকে ডাউন পেমেন্ট হিসেবে ১ লাখ ইউয়ান মূল্যের তরমুজ গ্রহণ করবে। বিনিয়োগ ফার্ম সেন্ট্রাল চায়না ম্যানেজমেন্ট বলেছে, আমরা ভালোবাসার মাধ্যমে কৃষককে সহায়তা করছি। এ উদ্যোগের মাধ্যমে তাদের বাড়ি কেনা সহজ করে দিচ্ছি। —ফ্রিমালয়েশিয়াটুডে