সিটিজেনস ব্যাংক পিএলসির কারওয়ান বাজার উপশাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউতে নতুন উপশাখা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটিজেনস ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান প্রধান অতিথি হিসেবে এ সময় উপশাখাটির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এনকেএ মবিন এবং একেএম শহীদুল হক উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও মো. আবদুল লতিফ।

অনুষ্ঠানে বক্তারা জানান, সিটিজেনস ব্যাংক এসএমই খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে কাস্টমাইজড অর্থায়ন সমাধান, কার্যকরী মূলধন সহায়তা, ট্রেড ফাইন্যান্স সুবিধা এবং পরামর্শমূলক সেবা দেয়া হবে। ফলে স্থানীয় উদ্যোক্তারা আরো দক্ষভাবে ব্যবসা সম্প্রসারণ ও প্রতিযোগিতায় সক্ষম হবেন। এছাড়া ক্ষুদ্র গ্রাহকদের বিভিন্ন ধরনের আমানত, ভোক্তা ঋণ, রেমিট্যান্স সেবা ও আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা দেয়া হবে, যা তাদের পরিবর্তনশীল আর্থিক চাহিদা পূরণের পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। —বিজ্ঞপ্তি