আইএসও ৯০০১:২০১৫ সার্টিফিকেট অর্জন করেছে মেঘনা ব্যাংক পিএলসি। সম্প্রতি মেঘনা ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন, ব্যুরো ভেরিটাস বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সোহেল আজাদের কাছ থেকে এ সনদ গ্রহণ করেন। এ সময় আইওটিএ কনসাল্টিং বিডির সিইও গোলাম কিবরিয়া, মেঘনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত, উপব্যবস্থাপনা পরিচালক ছাদেকুর রহমান, হেড অব অপারেশনস খালেদ হোসেন এবং মেঘনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইএসও ৯০০১:২০১৫ সার্টিফিকেট পেল মেঘনা ব্যাংক
আইএসও ৯০০১:২০১৫ সার্টিফিকেট অর্জন করেছে মেঘনা ব্যাংক পিএলসি।









