ইস্টার্ন ব্যাংক (ইবিএল) রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ট্রপিক্যাল হোমস গ্রাহকদের হোম লোন সুবিধা দেবে। এ লক্ষ্যে ইবিএলের ডিএমডি এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং ট্রপিক্যাল হোমস লিমিটেডের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. ওয়াহিদুল ইসলাম তালুকদার সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অব অ্যাসেট মো. সালেকীন ইব্রাহিম, হেড অব রিটেইল অ্যাসেট মো. জাহেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
ইবিএল থেকে হোম লোন পাবেন ট্রপিক্যাল হোমস গ্রাহকরা
ইস্টার্ন ব্যাংক (ইবিএল) রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ট্রপিক্যাল হোমস গ্রাহকদের হোম লোন সুবিধা দেবে।










