বেসরকারি এভিয়েশন সংশ্লিষ্টদের সংগঠন এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল স্যামসন সেন্টারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এওএবির সভাপতি ও স্কয়ার এয়ার লিমিটেডের এমডি অঞ্জন চৌধুরী সভার নেতৃত্ব দেন। সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি ও মেঘনা এভিয়েশনের চেয়ারম্যান মোস্তফা কামাল, মহাসচিব ও নভোএয়ারের এমডি মফিজুর রহমান, কোষাধ্যক্ষ এবং ইমপ্রেস এভিয়েশনের এমডি জেড মাহমুদ মামুন, যুগ্ম সচিব ও সাউথ এশিয়ান এয়ারলাইনসের এমডি খন্দকার এএফএম মহিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল কবির প্রমুখ। —বিজ্ঞপ্তি