প্রাইম ব্যাংক পিএলসির হাসানাহ ইসলামী ব্যাংকিংয়ের আওতায় বিশেষ হোম লোন ও ইনভেস্টমেন্ট ট্রান্সফার ক্যাম্পেইন চালু করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা যেকোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে তাদের বিদ্যমান কনভেনশনাল হোম লোন বা ইসলামী হোম ইনভেস্টমেন্ট ব্যাংকের হাসানাহ হোম ইনভেস্টমেন্টে স্থানান্তর করতে পারবেন। পাশাপাশি বিদ্যমান মুনাফা হারের ওপর বছরে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত মুনাফা কম পরিশোধের সুবিধা উপভোগ করবেন।

এ প্রসঙ্গে প্রাইম ব্যাংকের ডিএমডি এম নাজিম এ চৌধুরী বলেন, ‘এ হোম লোন ও ইনভেস্টমেন্ট ট্রান্সফার অফারের মাধ্যমে গ্রাহকরা তাদের বিদ্যমান কনভেনশনাল বা ইসলামী গৃহ ঋণ প্রাইম ব্যাংকের হাসানাহ ইসলামী ব্যাংকিংয়ে স্থানান্তর করে বছরে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত মুনাফা হার কমানোর সুবিধা নিতে পারবেন। আমাদের লক্ষ্য গ্রাহকদের আবাসন ঋণ সাশ্রয়ী করা।’

বিভিন্ন শ্রেণীর গ্রাহকের চাহিদা পূরণে প্রাইম ব্যাংকের হাসানাহ হোম ইনভেস্টমেন্ট সলিউশনগুলো সাজানো হয়েছে, যেখানে রয়েছে স্বচ্ছ মূল্য নির্ধারণ, দ্রুত প্রক্রিয়াকরণ এবং নিবেদিত রিলেশনশিপ ম্যানেজমেন্ট। মাসিক কিস্তি কমানোর মাধ্যমে ব্যাংকটি গ্রাহকদের দীর্ঘমেয়াদি আর্থিক দায়বদ্ধতা আরো সহজ ও আত্মবিশ্বাসের সঙ্গে পরিচালনায় সক্ষম করে। —বিজ্ঞপ্তি