মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি সম্প্রতি এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে ক্যাশ ম্যানেজমেন্ট সেবাসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ উপলক্ষে ব্যাংকের করপোরেট হেড অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং এসএমসি এন্টারপ্রাইজের এমডি সায়েফ উদ্দিন নাসির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এমটিবির হোলসেল ব্যাংকিংয়ের ডিভিশনাল হেড মোহাম্মদ মামুন ফারুক, হোলসেল ব্যাংকিং ডিভিশন ১-এর ইউনিট প্রধান ইভা রহমান, এসএমই ও কৃষি ব্যাংকিং প্রধান সঞ্জীব কুমার দে, কার্ড প্রধান মো. আবু বকর সিদ্দিক এবং ক্যাশ ম্যানেজমেন্ট ও ট্রানজেকশন ব্যাংকিংয়ের ডিভিশনাল হেড মোহাম্মদ আশিক ইকবাল খান। এছাড়া এসএমসি এন্টারপ্রাইজের পক্ষে ছিলেন সিএফও আবুল বশির খান ও ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের ডিজিএম মোহাম্মদ তানভীর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি
এমটিবি ও এসএমসি এন্টারপ্রাইজের মধ্যে চুক্তি স্বাক্ষর
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি সম্প্রতি এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে ক্যাশ ম্যানেজমেন্ট সেবাসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে।








