বাংলাদেশ ফাইন্যান্স ও সিটি ব্যাংকের মধ্যে একটি এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান ব্যবসায়িক কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ, সিটি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. অরূপ হায়দার, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট তাহসিন হক, হেড অব এমপ্লয়ি ব্যাংকিং হাসান উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ফাইন্যান্সের গ্রুপ সিএফও মো. সাজ্জাদুর রহমান ভূঁইয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।