নারী গ্রাহকদের জন্য আইপিডিসি ফাইন্যান্সের রিটেইল সেবার বিশেষ প্লাটফর্ম আইপিডিসি প্রীতির পার্টনার হিসেবে দ্য মিডোরি বাই লেকশোরকে যুক্ত করার লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আইপিডিসির পক্ষ থেকে হেড অব প্রীতি ফারজানা আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ (প্রডাক্ট অ্যান্ড পার্টনারশিপ) মনিকা কবির, আইপিডিসি প্রীতির অফিসার পূজা রানী দেব, দ্য মিডোরি বাই লেকশোরের ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) নবীন আহমেদ খান, ম্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) আহমেদ আল জোবায়ের ও সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ মেহেদী হাসান উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি