কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিকস পণ্যের ‘বিজনেস রিভিউ কনফারেন্স ২০২৬’ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে তিন শতাধিক বিপণন কর্মকর্তা এতে অংশ নেন। সম্মেলনের শুরুতে ২০২৫ সালের পারফরম্যান্স ও অর্জনের জন্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান ইলেক্ট্রো মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নুরুল আমিন। এ সময় তিনি কর্মকর্তাদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন ডিএমডি মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু ও মো. নুরুল আফছার। এ সময় গ্রুপের পরিচালক নুরুল আজিম সানি, জিএম মাহমুদুন নবী চৌধুরী, জহিরুল হক মজুমদার, এনএসএম মো. জুলহাক হোসাইনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে ২০২৬ সালের বিপণন কার্যক্রমকে আরো গতিশীল ও সুদৃঢ় করতে এবং ক্রেতাদের চাহিদা ও বাজারসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের শেষাংশে ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিপণন কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। —বিজ্ঞপ্তি










