নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেরশের স্থায়ী ক্যাম্পাসে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান হালিমা সুলতানা জিনিয়া। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম, রেজিস্ট্রার কমডোর এম মুনিরুল ইসলাম প্রমুখ।