‘২১তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৪’ ও ‘ষষ্ঠ ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৪’ আগামী ৬ মার্চ শুরু হতে যাচ্ছে। চার দিনব্যাপী এ প্রদর্শনী চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত। গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেমস গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম।

তিনি জানান, রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবিতে) এ আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ৬-৯ মার্চ প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। নিবন্ধন সাপেক্ষে ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য প্রদশর্নী উন্মুক্ত থাকবে।

মেহেরুন এন ইসলাম জানান, ‌প্রদর্শনী দুটিতে ৫৫০টির বেশি বুথ নিয়ে ১৫টিরও বেশি দেশের প্রায় ৪১০টি কোম্পানি অংশগ্রহণ করবে। আইসিসিবিতে ‘সেমস গ্লোবাল ইউএসএ’ ও ‌‘‌সিসিপিআইটি টেক্স চায়না’ যৌথভাবে প্রদশর্নীর আয়োজন করছে। প্রদর্শনীগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

সেমস গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর বলেন, ‘‌এ দুই প্রদর্শনী বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের অন্যতম আন্তর্জাতিক প্রদর্শনী।