চলতি বছরের জুনে দক্ষিণ কোরিয়ায় বিদেশী পর্যটকের আগমন হয়েছে ১২ লাখ ৮০ হাজার। গত বছরের একই সময়ের চেয়ে যা বেড়েছে ৪২০ শতাংশ। দেশটির পরিবহন মন্ত্রণালয় সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে। করোনা মহামারী শুরুর পর থেকে এই প্রথম দক্ষিণ কোরিয়ায় বিদেশী পর্যটক এক মিলিয়ন বা ১০ লাখের সীমা অতিক্রম করল। গত ৮ জুন করোনা নীতিমালা শিথিল করে পর্যটকদের জন্য উন্মুক্ত হয় দক্ষিণ কোরিয়া। বিমান ভাড়া বৃদ্ধি ও অপর্যাপ্ত ফ্লাইট সত্ত্বেও দেশটিতে বিদেশী পর্যটকের আগমন বেড়েছে। আন্তর্জাতিক ভ্রমণ চাঙ্গায় ফ্লাইট সংখ্যা বাড়ানোর জন্য উড়োজাহাজ সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে পরিবহন মন্ত্রণালয়। —কোরিয়া হেরাল্ড
জুনে দক্ষিণ কোরিয়ায় বিদেশী পর্যটক ১০ লাখ ছাড়িয়েছে
চলতি বছরের জুনে দক্ষিণ কোরিয়ায় বিদেশী পর্যটকের আগমন হয়েছে ১২ লাখ ৮০ হাজার। গত বছরের একই সময়ের চেয়ে যা বেড়েছে ৪২০ শতাংশ। দেশটির পরিবহন মন্ত্রণালয় সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে।








