রাজধানীতে চালু হয়েছে ইনফিনিটি মেগা মলের আরো একটি শাখা। গত ৪ জানুয়ারি উত্তরার ১৩ নং সেক্টরের সোঁনারগাও জনপথে উদ্বোধন করা হয় এ আউটলেট।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখা।

বিশেষ অতিথি ছিলেন ইনফিনিটি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জুনায়েদ, ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক খান, উত্তরা ইউনিভার্সিটির ট্রাস্টি নাবিদ আজিজ, কোম্পানির উপদেষ্টা শফিউল আলম চৌধুরী, নির্বাহী পরিচালক জি এম রাশেদুল হক মুকুল, ডিজিএম (অপারেশনস) ওয়াহিদ পারভেজসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। - সংবাদ বিজ্ঞপ্তি