বিদ্যুচ্চালিত জিএমসি হ্যামার পিকআপ ও আসন্ন জিএমসি হ্যামার এসইউভির বুকিং নেয়া বন্ধ করেছে জেনারেল মোটরস (জিএম)। এ গাড়িগুলোর বুকিং ৯০ হাজার ইউনিট ছাড়িয়ে গিয়েছে। এ পদক্ষেপের মাধ্যমে আগের বুকিংগুলো সরবরাহে মনোযোগ দিচ্ছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। যদিও বুকিং পাওয়া গাড়িগুলো সরবরাহ করতেই ২০২৪ সাল পর্যন্ত সময় লাগবে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, বিদ্যুচ্চালিত জিএমসি হ্যামারের বুকিং বর্তমানে পূর্ণ। সংস্থাটি গ্রাহকদের পুনরায় বুকিং খোলার পর বার্তা পেতে সাইনআপ করতে বলেছে। গাড়িগুলোর প্রারম্ভিক মূল্যের কারণে বুকিংয়ের সংখ্যা উল্লেখযোগ্য, যা মোটামুটি ৮৫ হাজার থেকে ১ লাখ ১১ হাজার ডলারের মধ্যে। সংস্থাটি চলতি বছরের শুরুতে ধীরে ধীরে বিদ্যুচ্চালিত হ্যামার পিকআপের উৎপাদন বাড়িয়েছে। জুনের শেষ পর্যন্ত সংস্থাটি ৪০০টিরও কম গাড়ি সরবরাহ করেছে। এসইউভি সংস্করণটি আগামী বছরের শুরুর দিকে ডিলার ও গ্রাহকদের কাছে পৌঁছতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। সিএনবিসি
বিদ্যুচ্চালিত হ্যামারের বুকিং বন্ধ করেছে জিএম
বিদ্যুচ্চালিত জিএমসি হ্যামার পিকআপ ও আসন্ন জিএমসি হ্যামার এসইউভির বুকিং নেয়া বন্ধ করেছে জেনারেল মোটরস (জিএম)। এ গাড়িগুলোর বুকিং ৯০ হাজার ইউনিট ছাড়িয়ে গিয়েছে।










