বাংলাদেশে স্থানীয় পর্যায়ে ছোট আকারের পিপিপি প্রকল্পগুলো নির্বাচন করার জন্য সব পক্ষকে কৌশলগত দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে ক্ষুদ্র আকারের পিপিপি প্রকল্পের সুযোগবিষয়ক কর্মশালা রংপুরে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসন মিলনায়তনে পিপিপি কর্তৃপক্ষ এবং রংপুর জেলা প্রশাসন কার্যালয় যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পিপিপি কর্তৃপক্ষের সিইও (সচিব) ডা. মো. মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। —বিজ্ঞপ্তি