মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও ব্রিজ হোল্ডিংস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানিটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (বর্তমান দায়িত্ব) মো. জাহিদ হোসেন ও ব্রিজ হোল্ডিংসের চেয়ারম্যান মো. হারুন-উর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। এ অংশীদারত্বের আওতায় গ্রাহকরা ব্রিজ হোল্ডিংস লিমিটেড থেকে সম্পত্তি কেনার জন্য মিডল্যান্ড ব্যাংকের ইসলামী ব্যাংকিং সার্ভিসে এমডিবি সালামের শিরকাতুল মেল্কের অধীনে শরিয়াহভিত্তিক হায়ার পারচেজ ঋণ সুবিধা পাবেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্রিজ হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুর রশিদ এবং বিক্রয় ও বিপণন পরিচালক হাসান মাহবুবুর রহমান। এছাড়া মিডল্যান্ড ব্যাংকের পক্ষে ছিলেন হেড অব রিটেইল ব্যাংকিং ও চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার মো. রাশেদ আকতার, ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের ইউনিট প্রধান মো. মাজিদুল হক পাটোয়ারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি