ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ডিরেক্টর বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান। ব্যাংকের এমডি মো. ওমর ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালামসহ অন্যরা। সম্মেলনে জানানো হয়, এক বছরে ব্যাংকের আমানতের পরিমাণ বেড়েছে ২২ হাজার কোটি টাকার বেশি। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার কোটি টাকা। —বিজ্ঞপ্তি
ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।









