চলতি বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ১৫ মাসের সর্বনিম্নে নেমে এসেছে। শুক্রবার ইউনিভার্সিটি অব মিশিগানের প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর আনাদোলু এজেন্সি।

ইউনিভার্সিটি অব মিশিগান জানায়, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ৪ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। আগের মাসে যা ছিল ৪ দশমিক ৯ শতাংশ। এতে বিশ্বের শীর্ষ অর্থনীতির মূল্যস্ফীতি ১৫ মাসের সর্বনিম্নে নেমে এলেও তা দুই বছরের আগের তুলনায় বেশি।

ডিসেম্বরে ভোক্তা মূল্যসূচক ২ দশমিক ৩ পয়েন্ট বেড়ে ৫৯ দশমিক ১ পয়েন্টে দাঁড়িয়েছে। গত নভেম্বরে যা ছিল ৫৬ দশমিক ৮ পয়েন্ট।