ঠাকুরগাঁও সদর উপজেলায় জিওবি, ডব্লিউবি এবং এডিবি প্রকল্পের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে মলানি হাট (আরএইচডি) থেকে রামনাথ জিসি সড়ক হয়ে আখানগর ইউপি কার্যালয় পর্যন্ত ১২ কিলোমিটার সংযোগ সড়কের উন্নয়নকাজের চুক্তি স্বাক্ষর করেছে এলজিইডি। সম্প্রতি প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস ও ঠিকাদারি প্রতিষ্ঠান জুয়েল ইলেকট্রনিকসের পরিচালক জাহিদুল ইসলামের মাঝে এ চুক্তি স্বাক্ষরিত হয়।