ইলেকট্রনিকস ব্র্যান্ড কনকা, গ্রী ও হাইকো পণ্যের উৎপাদন এবং বিপণনকারী প্রতিষ্ঠান ইলেকট্রোমার্ট গ্রুপের ‘পার্টনারস মিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারের বেশি চ্যানেল পার্টনার ও সহযোগী অংশগ্রহণ করেন।
সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন ইলেক্ট্রোমার্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম।
তিনি বলেন, ‘গ্রাহকদের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে ইলেক্ট্রোমার্ট গ্রুপ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জে আধুনিক কারখানা স্থাপন করে দেশেই ইলেকট্রনিক পণ্য উৎপাদন শুরু ও নিত্যনতুন মডেল বাজারে যুক্ত করা হচ্ছে।’
পার্টনারস মিটে আরো বক্তব্য রাখেন গ্রুপের এমডি মো. নুরুল আমিন, ডিএমডি মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু ও মো. নুরুল আফছার। এ সময় গ্রুপের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ ইবনে নেওয়াজ, নুরুল আজিম সানি, জিএম মাহমুদুন নবী চৌধুরীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










