ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস ও ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে ২০২৬-২৭ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন কেএম মোজিবুল হক। সম্প্রতি ইউএপি ফাউন্ডেশনের ২৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়।
মোজিবুল হক ১৯৮৯ থেকে ২০০০ সাল পর্যন্ত টানা এক যুগ বাংলাদেশ সরকার কর্তৃক বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) স্বীকৃতি লাভ করেন। তিনি জেসিআই বাংলাদেশের জাতীয় সভাপতি (১৯৯২), জেসিআই ইন্টারন্যাশনালের বিশ্ব সহসভাপতি (১৯৯৩) হিসেবে পূর্ব ইউরোপ, সিআইএস ও বাল্টিক অঞ্চল দেখভাল এবং জাতিসংঘের সর্ববৃহৎ শান্তি কর্মসূচির (এফইআর) দক্ষিণ এশীয় আঞ্চলিক পরিচালক (১৯৮৬) হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া মোজিবুল হক বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ও কনসুলার কর্পস বাংলাদেশের (সিসিবি) প্রেসিডেন্ট ও ডিন (২০১৮-২০) হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশে ইয়েমেনের অনারারি কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি টিএএস এভিয়েশন গ্রুপ, সাহ গ্রুপ ও বাক্কা হোল্ডিংসের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।
ইউএপি ফাউন্ডেশন ও ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের ২০২৬-২৭ মেয়াদের জন্য নির্বাচিত অন্য সদস্যরা হলেন আলমজেব ফারজাদ আহমেদ, আবদুল মালেক মোল্লা, জাকি আলম ও স্থপতি মাহবুবা হক। —বিজ্ঞপ্তি









