প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী এবং সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের সেলস ডিরেক্টর ইমতিয়াজ আহমেদ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ চুক্তির ফলে কৃষক ও কৃষি উপকরণ বিক্রেতাদের আর্থিক অন্তর্ভুক্তি বিশেষ করে ঋণ প্রদানের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধিতে প্রাইম ব্যাংক এবং সিনজেনটা বাংলাদেশ একসঙ্গে কাজ করবে।